
আমেরিকা ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। বর্তমান এই সংঘাতের মধ্যে অভূতপূর্ব জনসমাগমের আশঙ্কায় খামেনির রাষ্ট্রীয় জানাজা পেছানো হয়েছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।
যদিও স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রাজধানী তেহরানে দেশটির এই সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় জানাজা আয়োজনের কথা ছিল।রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়, শহীদ ইমামের বিদায়ী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।উল্লেখ্য,ইসরায়েল ও আমেরিকার যৌথভাবে আগ্রাসনে শনিবার ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর।তার মৃত্যুতে দেশটিতে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা হন।
এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে তিনি ইরানে ইসলামী বিপ্লবে অংশ নিয়েছিলেন। দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে দেশটির রক্তক্ষয়ী যুদ্ধের সময় আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন।









