গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ৬০০ বছর পর জাগল ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি

    ৬০০ বছর পর জাগল ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স
    রাশিয়ায় তীব্র ভূমিকম্পের জেরে প্রায় ৬০০ বছর পরে জেগে সে দেশের কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি। কামচাটকা অগ্ন্যুৎপাত মোকাবিলা দলের প্রধান ওলগা গিরিনা জানিয়েছেন, ৬০০ বছর পরে এই প্রথম বার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়েছে।
    এ তথ্য ঐতিহাসিক ভাবে নিশ্চিত করা গিয়েছে। তিনি মনে করছেন, বুধবার যে ভূমিকম্প হয়েছিল, তার জেরেই এমনটা হয়েছে। ওই ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল চিলে, ফ্রেঞ্চ পলিনেশিয়ায়। তার পরে কামচাটকার ক্লাইয়ুচেভস্কয় আগ্নেয়গিরিও জেগে উঠেছিল। ওই আগ্নেয়গিরি যদিও কামচাটকায় সবচেয়ে সক্রিয়।
    রাশিয়ার জরুরিকালীন পরিষেবা মন্ত্রক জানিয়েছে, ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে ধোঁয়া, ছাই নির্গত হয়ে প্রায় ৬ হাজার মিটার উচ্চতায় উঠেছিল। তার পরে সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পূর্বে প্রশান্ত মহাসাগরের দিকে এগিয়ে গিয়েছে। পথে কোনও জনবসতি ছিল না বলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে।