গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র গৃহবন্দি 

    তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র গৃহবন্দি 

    0
    73
    ছবি সৌজন্যে : এক্স
    তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র তথা ভারত রাষ্ট্র সমিতির নেতা কেটি রাম রাওকে গৃহবন্দি করা হয়েছে। এমনটাই সূত্রের খবর।
    ওই সূত্রের দাবি, গৃহবন্দি করা হয়েছে বিআরএসের ছয় বিধায়ককেও। যদিও পুলিশ-প্রশাসনের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে কেটি রাম রাওয়ের বাড়ির সামনে মঙ্গলবার মোতায়েন করা হয়েছে বহু পুলিশ। ফর্মুলা ই কার রেসিং দুর্নীতি’র তদন্তে তদন্তকারীদের নজরে রয়েছেন কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র রাম রাও। সম্প্রতি তেলঙ্গানার প্রাক্তন মন্ত্রী কেটিআর-কে জিজ্ঞাসাবাদ করে তেলেঙ্গানার দুর্নীতি দমন শাখা। যদিও সাত ঘণ্টা ধরে একই প্রশ্ন করে তদন্তকারীরা তাঁকে হেনস্থা করেছেন বলে অভিযোগ করেন কেটিআর। তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও উড়িয়ে দেন তিনি।সোমবার বিআরএস বিধায়ক পি কৌশিক রেড্ডি গ্রেফতার হয়েছিলেন। তারপরের দিনই কেটিআর এবং ছয় বিধায়ককে গৃহবন্দি করা হয়েছে বলে বিআরএস-এর একটি সূত্রের খবর। কেটিআর এর আগে দাবি করেছিলেন, তেলেঙ্গানার কংগ্রেস সরকার তাঁর এবং বিআরএসের বিরুদ্ধে চক্রান্ত করছে।