গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National কুম্ভমেলায় অসুস্থ স্টিভ জোব্সের স্ত্রী

    কুম্ভমেলায় অসুস্থ স্টিভ জোব্সের স্ত্রী

    0
    140
    ছবি সৌজন্যে : এক্স
    কুম্ভমেলায় এসে অসুস্থ অ্যাপ্‌লের প্রয়াত কর্ণধার স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল। ইচ্ছা ছিল প্রয়াগরাজে ১৪৪ বছর পর আয়োজিত মহাকুম্ভে পুণ্যস্নান সারার।
    নিরঞ্জনী আখড়ার স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজের শিবিরে উঠেছেন তিনি। মহাকুম্ভে যোগদান করতে এসে হিন্দুরীতি মেনে নতুন নামকরণও করা হয় তাঁর। লরেন পাওয়েল পরিচিত হন গুরুর দেওয়া কমলা নামে। কুম্ভে আসার আগে শনিবার তিনি তাঁর গুরু সঙ্গে বারাণসীর বিশ্বনাথ মন্দির দর্শনে যান। সেখানে তাঁর পরনে ছিল গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা।সূত্রের খবর, ৬১ বছর বয়সি লরেন পাওয়েল শাহি স্নান করার ইচ্ছাপ্রকাশ করেছেন। সেই ইচ্ছায় অবশ্য বাদ সাধছে তাঁর শরীর। লরেন পাওয়েলের গুরু স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজ জানিয়েছেন, সঙ্গমে স্নান করার পরিকল্পনা রয়েছে তাঁর। শিষ্যার শরীর অসুস্থ থাকায় তিনি শিবিরে বিশ্রাম নিচ্ছেন।সূত্রের খবর, কুম্ভের ভিড়ে লরেন পাওয়েলের অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। এত জনাকীর্ণ জায়গায় থাকার অভ্যাস নেই পৃথিবীর অন্যতম ধনী মহিলার। তবে শারীরিক সমস্যা থাকলেও তিনি পুন্যস্নানে অংশ নেবেন। জানা গিয়েছে, সনাতন ধর্মের প্রতি গভীর আস্থা রয়েছে স্টিভ জোবসের স্ত্রীর। এর আগেও তিনি স্বামীর সঙ্গে ভারতে এসেছিলেন।
    তিনি ১৫ জানুয়ারি পর্যন্ত নিরঞ্জনী আখড়া ক্যাম্পে আতিথ্য গ্রহণ করবেন। ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি আমেরিকা যাবেন।