
দিল্লিতে সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।
তাঁকে দ্রুত রামমোহন লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংসদ ভবনের সামনে একটি পার্কে গায়ে আগুন দিয়েছিলেন ওই যুবক। এর পর আগুনে জ্বলতে থাকা অবস্থাতেই সংসদ ভবনের দিকে ছুটে যেতে দেখা যায় তাঁকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। গিয়েছে ফরেন্সিক দলও।পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে। ঘটনাস্থল থেকে পেট্রলও উদ্ধার হয়েছে। কিন্তু কী কারণে আত্মহত্যার চেষ্টা, তা এখনও স্পষ্ট নয়। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাঘপতের বাসিন্দা। তাঁর কাছ থেকেই উদ্ধার হয়েছে কাগজ।
তিনি কিছু পোস্টার লিখে নিয়ে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে ঠিক কেন তিনি এমন ঘটনা ঘটালেন তা জানার চেষ্টা চালচ্ছে পুলিশ।









