গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International জুন্টার নৌঘাঁটি দখল নিল আরাকান আর্মি

    জুন্টার নৌঘাঁটি দখল নিল আরাকান আর্মি

    0
    225
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সীমান্ত দখলের পরে এ বার মায়ানমারের বিদ্রোহীদের নজর দেশের প্রশাসনিক এবং বাণিজ্যিক কেন্দ্র। ইয়াঙ্গনের অদূরে থান্ডওয়ে নৌঘাঁটির দখল নিয়েছে বিদ্রোহী জোটের বৃহত্তম শরিক আরাকান আর্মির যোদ্ধারা।
    পাশের গাওয়া শহরও তাদের দখলে। কয়েক মাস আগে কায়কতাও নৌঘাঁটি দখল করেছিল আরাকান আর্মি। কিন্তু এ বার কার্যত মায়ানমারের মূল প্রশাসনিক কেন্দ্রের কাছে চলে এসেছে তারা। বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের পরে রবিবার রাতে মণিপুর লাগোয়া চিন প্রদেশের দখল নিয়েছে মায়ানমারের বিদ্রোহীরা। এই অংশেই মায়ানমারের কুকি জনগোষ্ঠীর বসবাস।
    ফলে নতুন করে সীমান্ত পেরিয়ে মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। সামরিক জুন্টা সরকারের বাহিনীকে হটিয়ে তাইল্যান্ড এবং চিনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ কয়েক মাস আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল বিদ্রোহী জোট।