গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বিহার পুলিশের জালে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড

    বিহার পুলিশের জালে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড

    0
    148
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ২০২৪ সালের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে মূল অভিযক্ত তথা মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়াকে গ্রেফতার করেছে বিহার পুলিশ।
    পাটনা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশের ইকনমিক অফেন্সস ইউনিট। এই ইউনিটের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল নায়ার হুসেইন খান এই গ্রেফতারি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। কেবল নিট-এর প্রশ্ন ফাঁস নয়, ধত সঞ্জীবের বিরুদ্ধে একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে।
    সঞ্জীব মুখিয়া বিহারের নালন্দার একটি সরকারি কলেজের প্রাক্তন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। নিট-এর প্রশ্নপত্র ফাঁসে তার গ্যং কাজ করেছে বলে অভিযোগ। বিহার, উত্তপ্রদেশে, হরিয়ানা, পাঞ্জাব এবং রাজস্থানে ওই গ্যাং ছড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে।