গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National যুদ্ধ আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন মোদী

    যুদ্ধ আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন মোদী

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটমুখী রাজ্যগুলি বাদে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
    ভোটমুখী রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে বলে সূত্রের খবর। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    বৃহস্পতিবার একথা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূলত রাজ্যগুলির মধ্যে সহযোগিতা ও পরিকল্পনা করবেন। করোনাকালে যেমন সমস্ত রাজ্য একসঙ্গে মিলিতভাবে কাজ করেছিল, টিম ইন্ডিয়া চিন্তাধারাকে মাথায় রেখে এগিয়ে গিয়েছিল, সেই মতোই পশ্চিম এশিয়ার এই সংঘাত পরিস্থিতিতেও একসঙ্গে  কাজ করার বার্তাই দেবেন প্রধানমন্ত্রী।