
তিনদিনের সফরে শ্রীলঙ্কায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাঁকে। কলম্বোতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক। এরপর হোটেলেও মোদিকে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় প্রবাসী ভারতীয়দের। এই তিনদিন পড়শি দেশে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
এর আগে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক , অর্থাৎ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিকাল এন্ড ইকোনমিক কোঅপারেশন) শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখান থেকেই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেন তিনি।শ্রীলঙ্কায় রাজকীয় অভ্যর্থনা পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী মোদি।এরপর কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, প্রেসিডেন্ট দিশানায়েক।
সাক্ষাতে দুই রাষ্ট্রনেতাই ভারত-শ্রীলঙ্কা দু’দেশের মধ্যে সহযোগিতা মজবুত করার বার্তা দিয়েছেন। শ্রীলঙ্কার অনুরাধাপুরা বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেগুলোতে অনুদান দিয়েছে ভারত। এছাড়া তিনি শ্রীলঙ্কার ভবিষ্যতের জন্য অংশীদারিত্ব বৃদ্ধি করতে প্রেসিডেন্ট দিশানায়েকের সঙ্গে আলোচনা করেছেন।









