
সোমবারের পর বুধবার ফের বিস্ফোরণে কেঁপে উঠেছে রাশিয়ার রাজধানী। মস্কোর এই বিস্ফোরণে ২ পুলিশ অফিসার এবং আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সূত্রের খবর, সোমবার যেখানে বিস্ফোরণের ফলে রুশ জেনারেল ফানিল সারভারভের মৃত্যু হয়েছিল, সেই জায়গার কাছাকাছিই এ দিন বিস্ফোরণ ঘটেছে বলে খবর।
রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ বিস্ফোরণ ঘটে মস্কোর ইয়েলেৎস্কায়া স্ট্রিটে। সে সময়ে বিস্ফোরণস্থলের কাছাকাছিই দাঁড়িয়েছিলেন দুই পুলিশ আধিকারিক। বিস্ফোরণে আঘাতে মৃত্যু হয় তাঁদের। এ ছাড়াও আরও এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।








