
৫ দিনের বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে প্রধানমন্ত্রী যাচ্ছেন নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানা।
ত্রিদেশীয় সফরের শুরুতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী নাইজেরিয়ায় গিয়েছেন তিনি। পশ্চিম আফ্রিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটিই প্রথম সফর। আগামী সোমবার ও মঙ্গলবার ব্রাজিলে ১৯-তম জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদান করবেন তিনি। বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান গুরুত্ব ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে ভূমিকার কথা তুলে ধরবেন তিনি। এরপর গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলির আমন্ত্রণে প্রধানমন্ত্রী ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত গায়ানা সফরে থাকবেন। ত্রিদেশীয় সফরের উদ্দেশ্যে শনিবার দিল্লি থেকে বিশেষ বিমানে রওন হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। যাওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, তিনি নাইজেরিয়া, ব্রাজিল এবং গায়ানা সফরে যাচ্ছেন।
সেখানে তাঁর কর্মসূচি সম্পর্কেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। বিদেশ সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন তিনি।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া









