গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মোদীকে ফোন ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর

    মোদীকে ফোন ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং হরমুজ় প্রণালীর অবস্থা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মাক্রোঁর ফোনের কথা জানিয়েছেন।কিছু দিন আগে হরমুজ় নিয়ে ব্রিটেনের সঙ্গে জরুরি সম্মেলন আয়োজনের কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট মাক্রোঁ।

    সেই সম্মেলন শুরুর ঠিক আগেই তিনি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছেন। মাক্রোঁকে বন্ধু বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার বন্ধু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর ফোন পেলাম। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। হরমুজ় প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং সুরক্ষা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা দু’জনেই একমত। ওই অঞ্চল এবং তার বাইরে শান্তি, স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য আমরা একসঙ্গে কাজ করে যাব, পারস্পরিক সহযোগিতা চালিয়ে যাব।

    উল্লেখ্য, পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স। ইরান ও আমেরিকার সমঝোতার ক্ষেত্রে ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর তরফে কিছু উদ্যোগও দেখা গিয়েছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রেসিডেন্ট মাক্রোঁ। ভুল বোঝাবুঝি মিটিয়ে সমঝোতার জন্য ফের দুই দেশকে আলোচনায় বসার অনুরোধ করেছিলেন তিনি।