গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ : ট্রাম্প

    ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ : ট্রাম্প

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকা,ইরানের সঙ্গে চুক্তি করার খুবই কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ প্রায় সব কিছুতেই রাজি হয়েছে।

    হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, এমন অনেক কিছুই ইরান এখন করতে রাজি, যেগুলো তারা এতদিন করতে রাজি ছিল না।যদি ইরানের সাথে চুক্তি সম্পন্ন হয় এবং ইসলামাবাদে তা স্বাক্ষরিত হয়, তবে তিনি পাকিস্তানে যেতে পারেন বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে আমেরিকার বর্তমান যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হওয়ার কথা, তার মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে; কারণ ওই তারিখের আগেই একটি চুক্তি হয়ে যেতে পারে।

    তিনি জানান, আমেরিকা এবং ইরানের মধ্যে পরবর্তী বৈঠকটি এই সপ্তাহান্তে অনুষ্ঠিত হতে পারে।যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি না হয়, তবে যুদ্ধ আবারও শুরু হবে বলেও উল্লেখ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ বেশ কার্যকরভাবে বজায় রয়েছে।