
ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু প্রথমবারের মতো বড়পর্দায় আসছেন। ২৫ ডিসেম্বর প্রজাপতি টু সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার।
তার বিপরীতে আছেন সুপারস্টার দেব। এর আগে বর্ধমানেই বেড়ে ওঠা অভিনেত্রী ছোট থেকেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন।এদিকে বর্ধমান থেকে কলকাতায় আসা যে খুব সহজ ছিল, তা কিন্তু নয়।ছিপছিপে গড়ন আর উচ্চতাও চোখে পড়ার মতো অভিনেত্রীর উজ্জ্বল চোখ মুহূর্তেই নজর কেড়ে নেন সবার।টেলিভিশন ধারাবাহিকে সুযোগ পাওয়ার পর স্থায়ীভাবে কলকাতায় থাকা শুরু করেন অভিনেত্রী। বধূঁয়া ধারাবাহিকে প্রথম তাকে দেখা গিয়েছিল।তারপরেই আসে বড়পর্দায় কাজের সুযোগ।নাটকে নজর কাড়েন দেবের। পরবর্তী সময়ে তার নতুন সিনেমার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রজাপতি টু সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে করতে দেখা যাবে তাকে।ইতিমধ্যে তাকে বেশ কিছু ঝলক দেখে ফেলেছেন সিনেমাপ্রেমী দর্শকরা।সেভাবে পরিবারের কেউ ইন্ডাস্ট্রিতে না থাকলেও কিন্তু দেবের নায়িকা হয়ে গেলেন বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী। অভিনেত্রী বলেছেন, প্রতিদিন বর্ধমান আর কলকাতা যাতায়াত করতেন। মা-বাবা পাশে ছিলেন। তথাকথিত রক্ষণশীল ভাবনাচিন্তার ঘেরাটোপে কখনো পড়তে হয়নি তাঁকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে প্রথম সুযোগ পাওয়ার কথা জানিয়েছেন জ্যোতির্ময়ী। তিনি বলেছেন, ইনস্টাগ্রামে নিজের একটা ছবি পোস্ট করেছিলেন। তখন কিছুই বুঝতেন না। বয়সও আর একটু কম ছিল। মা-বাবাও জানতেন না সে কথা। তখন তাঁর ছবি দেখে এক দিদি ফটোশুটের কথা বলেছিলেন। প্রথমে ভেবেছিলেন টাকাপয়সা দিতে হবে। তারপর তিনিই আশ্বস্ত করেন, সেসবের কোনো ব্যাপার নেই।
এভাবেই অভিনয় জগতের সঙ্গে পরিচয় জ্যোতির্ময়ীর। তবে এভাবে যে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেবের সঙ্গে কাজের সুযোগ এসে যাবে, তা কখনো বিশ্বাস করতে পারেননি অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।









