গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National গরুপাচার : বিএসএফ-র শাস্তি বহাল সুপ্রিম কোর্টে

    গরুপাচার : বিএসএফ-র শাস্তি বহাল সুপ্রিম কোর্টে

    0
    31
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভারত-বাংলাদেশ সীমান্তে বেআইনি গরুপাচারে মদত দেওয়ার অভিযোগে বিএসএফ-র এক সাব-ইনস্পেক্টরকে দোষী সাব্যস্ত করেছিল জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্ট। সেই রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
    বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চের পর্যবেক্ষণ, যখন জাতীয় নিরাপত্তা এতটা গুরুত্বপূর্ণ, তখন সীমান্ত রক্ষাকারী আধিকারিকের কোনও ভুল এতটা হালকা ভাবে নেওয়া যায় না। বিএসএফ জওয়ান ভগীরথ চৌধুরি ভারত-বাংলাদেশ সীমান্তের ১৬ নম্বর গেটে পোস্ট কমান্ডার হিসাবে নিযুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে গরুপাচারে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে সেখান থেকে বেআইনি ভাবে পাচার হওয়া কোনও গরু মেলেনি। কোর্ট ভগীরথকে ছ’মাসের কারাদণ্ড দেয়। চাকরি থেকেও বরখাস্ত করে। এই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ভগীরথ। দিল্লি হাইকোর্ট ভগীরথের আবেদন খারিজ করে।
    এর পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ভগীরথ। তিনি জানান, তাঁকে পেনশন থেকে বঞ্চিত করাও অন্যায্য।