গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ

    রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ

    0
    44
    ছবি সৌজন্যে :ফেসবুক
    রেড রোডে মহাসমারোহে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা হয়েছে।
    অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম অন্যান্য অতিথিরা। ৩ বাহিনীর কুচকাওয়াজ, প্যারেড, ট্যাবলো কার্যত রঙিন রেড রোড। সেনাবাহিনীর জওয়ানদের অভিবাদন গ্রহণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেনাবাহিনীর বিভিন্ন ব্যান্ড, বিভিন্ন রেজিমেন্টের কুচকাওয়াজ, ট্যাবলো এবং নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে পাতিল হয়েছে প্রজাতন্ত্র দিবস। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরাও প্যারেড এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছে। প্রজাতন্ত্র দিবসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় বলেছেন দেশের সংবিধানের মূল মূল্যবোধ ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার সময় এসেছে।
    তিনি বহুত্ববাদ, বৈচিত্র, সমাজ ও সামাজিক সম্প্রীতির পথে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।