গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata সুরক্ষায় নজরই দেওয়া হয়নি, পদপিষ্টকাণ্ডে মুখ্যমন্ত্রী

    সুরক্ষায় নজরই দেওয়া হয়নি, পদপিষ্টকাণ্ডে মুখ্যমন্ত্রী

    0
    97
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নয়াদিল্লির স্টেশনে পদপিষ্টের ঘটনায় নাগরিকদের সুরক্ষার বিষয়গুলো ঠিকমত দেখা হয়নি বলেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি জানিয়েছেন। এই ঘটনাই দেখিয়ে দিয়েছে নাগরিকদের সুরক্ষার স্বার্থে সঠিক পরিকল্পনা কতটা জরুরি। মুখ্যমন্ত্রী আরও বক্তব্য যাঁরা মহাকুন্তে যাচ্ছেন, তাঁদের আরও উন্নত পরিষেবা পাওয়া উচিত। এই ধরণের যাত্রা যাতে নিরাপদে।

    এবং সুশৃঙ্খলভাবে হয় তা নিশ্চিত করা উচিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।