
ডোনাল্ড ট্রাম্পের জয়ের রেশ কাটার আগেই বৃহস্পতিবার, বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারের সূচক পড়েছে ৮৩৬.৩৪ পয়েন্ট।
ফলে বাজার বন্ধ হওয়ার পর ৭৯ হাজার ৫৪১.৭৯ পয়েন্টে দাঁড়িয়ে যায় সেনসেক্স। এতে ১.০৪ শতাংশ পতন দেখা গিয়েছে। দিনের শুরুতে ৮০ হাজার ৫৬৩.৪২ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। দিনের মধ্যে এটাই ছিল বিএসইর সর্বোচ্চ সূচক। ফলে ২৪ হাজার ১৯৯.৩৫ পয়েন্টে শেষ করেছে নিফটি। দিনের শুরুতে যা ২৪ হাজার ৪৮৯.৬০ পয়েন্টে দাঁড়িয়েছিল। এ ছাড়া ব্যাঙ্ক নিফটি পড়েছে ৪০০ পয়েন্ট। ৫১ হাজার ৯১৬-তে এটি বন্ধ হয়েছে। নিফটিতে ছোট ও মাঝারি পুঁজির সংস্থাগুলির শেয়ারের দাম কমেছে যথাক্রমে ০.৮৪ এবং ০.৪৯ শতাংশ। সংকর ধাতুর স্টক ২.৭ শতাংশ সস্তা হয়েছে।
পাশাপাশি, ফার্মা, রিয়্যাল এস্টেট ও গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির শেয়ারের দাম কমেছে এক শতাংশ। সর্বাধিক লোকসান হয়েছে হিন্দালকোর লগ্নিকারীদের।
ছবি সৌজন্যে :ফেসবুক









