গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National উঃ প্রদেশের উপমুখ্যমন্ত্রীর কপ্টারে ধোঁয়া

    উঃ প্রদেশের উপমুখ্যমন্ত্রীর কপ্টারে ধোঁয়া

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    লখনউ থেকে কৌশাম্বী যাওয়ার পথে যান্ত্রিক গোলযোগের কবলে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের হেলিকপ্টার। লখনউয়ের লা মার্টিনিয়ার ময়দান থেকে শনিবার সকালে হেলিকপ্টারে কৌশাম্বীর উদ্দেশে রওনা হয়েছিলেন উপ-মুখ্যমন্ত্রী। 
    সূত্রের খবর, ওড়ার কিছু ক্ষণের মধ্যেই কপ্টারের কেবিন থেকে ধোঁয়া বার হতে শুরু করে। কপ্টারের ডিসপ্লে আচমকা বন্ধ হয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎপরতার সঙ্গে লখনউ এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট।
    তিনি জরুরি ভিত্তিতে অমৌসী বিমানবন্দরে নামার অনুমতি চান। অমৌসী বিমানবন্দরে সব রকম আপৎকালীন পরিষেবার বন্দোবস্ত করে রাখা হয়। তবে নিরাপদেই হেলিকপ্টারটিকে বিমানবন্দরে অবতরণ করান পাইলট।