গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিশেষ অধিবেশন, চিঠি মোদীর 

    মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিশেষ অধিবেশন, চিঠি মোদীর 

    0
    13
    ছবি সৌজন্যে : ফাইল
    মহিলা সংরক্ষণ বিল-সংশোধনী পাস করানোর জন্য আগামী সপ্তাহেই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ওই অধিবেশনে দলীয় সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে এবার তিন লাইন হুইপ জারি করেছে বিজেপি।
    এদিকে, মহিলা আসন সংরক্ষণ বিলে প্রস্তাবিত সংশোধনীতে সমর্থনের আবেদন জানিয়ে শনিবারই সব রাজনৈতিক দলকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩ সালে সংসদে পাস হয়েছিল নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল। লোকসভা,বিধানসভা সহ সমস্ত আইনসভাতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতেই এই বিল পাস করা হয়েছিল।
    বলা হয়েছিল, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে, বিল যখন পাস হয়, তখন বলা হয়েছিল প্রথমে জনগণনা হবে । তারপর ওই জনগণনার ভিত্তিতে জনবিন্যাস কত হচ্ছে, তা দেখে নেওয়া হবে। তার ভিত্তিতেই আসন পুনর্বিন্যাস করা হবে। তারপরই এই মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়িত করা হবে। কিন্তু এখন কেন্দ্র এই বিলে সংশোধনী আনতে চাইছে। এদিকে, মহিলা সংরক্ষণ বিলে প্রস্তাবিত সংশোধনীকে সমর্থন করতে পারে কংগ্রেস। সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।