
পুর নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী সুজিত বসু-র জামাই রাহুল সিং ও তাঁর আইনজীবী ইডি দফতরে হাজিরা দিয়েছেন। সোমবার সকাল ১১ টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন মন্ত্রী সুজিত বসু-র জামাই রাহুল সিং।
সূত্র মারফত খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার যে কালো টাকা সেই কালো টাকার হিসাব জানতে রাহুল সিং-কে ডেকে পাঠায় ইডির আধিকারিকরা। সেখানেই ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তাঁরা। ১৪ তারিখ নোটিফিকেশন দিয়ে পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রীর পরিবারকে সিজিও কমপ্লেক্সে ইডি তলব করেছিল। এর আগে ১০ অক্টোবর সুজিত বসুর রেস্তোরাঁ, সল্টলেকের অফিস, দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ-বারে তল্লাশি চালিয়েছিল ইডি।
মন্ত্রী পুত্রর রেস্তোরাঁ থেকে টাকাও উদ্ধার হয়েছিল। এরপর তারাতলায় এক ব্যবসায়ীর অফিস থেকেও ৩ কোটি টাকা উদ্ধার হয়।









