গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National চোখে জলে বিদায় আশা ভোঁসলেকে

    চোখে জলে বিদায় আশা ভোঁসলেকে

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স

    ত্রিবর্ণ পতাকায় মোড়া দেহ, শেষ শ্রদ্ধায় ভিড়,মুম্বইয়ে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেকে বিদায় জানাতে আবেগে ভাসল দেশ। উপস্থিত ছিলেন সচিন টেন্ডুলকার থেকে আমির খান।

    সোমবার সকাল এগারোটা থেকে বেলা দু’টো পর্যন্ত লোয়ার পরলের বাড়িতে আশাকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর পরিবার ও অনুরাগীরা। রাষ্ট্রীয় মর্যদায় তাঁকে সম্মানও জানানো হয়েছে। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। এর পরেই আয়োজন করা হয় প্রয়াত গায়িকার শেষযাত্রার।ফুল-মালায় সাজিয়ে আশাকে নিয়ে যাওয়া হয় শিবাজী পার্কে। এর পরে স্বর্গীয় ভাগোজী বালুজী কীর হিন্দু শ্মশানে তাঁর সৎকার সম্পন্ন হয়েছে।এর আগে সোমবার তাঁর বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন পরিবারের সদস্য থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ, প্রশাসনিক আধিকারিক এবং অসংখ্য অনুরাগী। চোখের জলে বিদায় জানান সকলে। দেওয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা। গোটা পরিবেশ এদিন ছিল গম্ভীর ও স্তব্ধ। নীরবতা, প্রার্থনা আর আবেগে ভরা এক আবহে চলে শেষ শ্রদ্ধা জানানো। পরিবারের সদস্যদের পাশাপাশি একের পর এক শিল্পী, সহকর্মী এবং ভক্তরা এসে শেষবারের মতো প্রণাম জানান।

    দুপুরের পর বাসভবন থেকে তাঁর দেহ ফুলে সাজানো গাড়িতে বের হয় শিবাজি পার্কের উদ্দেশে। অসংখ্য মানুষ সেখানেও ভিড় জমান, আর তার কিছুক্ষণের মধ্যেই পঞ্চভূতে বিলীন হয়ে যান কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে।