গ্রাম থেকে শহর
News & Much More

26.1 C
Kolkata
26.1 C
Kolkata
More
    Home National মুম্বইয়ে প্রথম শোরুম খুলল টেসলা

    মুম্বইয়ে প্রথম শোরুম খুলল টেসলা

    0
    123
    ছবি সৌজন্যে : এক্স
    মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে খুলেছে এদেশে টেসলার প্রথম শোরুম। বহুদিন ধরেই টেসলার বৈদ্যুতিন গাড়ি নিয়ে ভারতের মতো সম্ভাবনাময় বাজারে এন্ট্রি নিতে প্রস্তুত ছিলেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। টেসলার তরফে জানানো হয়েছে, ওয়াই মডেলের বৈদ্যুতিক গাড়ি ভারতীয় বাজারে এনেছে তাঁর সংস্থা।
    ওয়াই মডেলের রিয়ার-হুইল ড্রাইভ সংস্করণটি অন রোড দাম পড়বে প্রায় ৬০ লক্ষ টাকা। অন্যদিকে, ওয়াই মডেলের লং রেঞ্জ গাড়িটির মূল্য ৬৭.৮৯ লক্ষ টাকা। ভারতে টেসলার প্রথম বিপণির উদ্বোধনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।
    তিনি বলেছেন, টেসলা বিপণি খোলার জন্য সঠিক শহর এবং রাজ্য বেছে নিয়েছে। তিনি আরও বলেছেন, ভারতে গাড়ি উৎপাদনকেন্দ্র এবং গবেষণা ও উন্নয়ন সংক্রান্ত ইউনিট খোলারও পরিকল্পনা করবে টেসলা।