
ভারত – চিন বাণিজ্যিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সরকারি বিধিনিষেধ প্রত্যাহার করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
২০২০ সালে গালওয়ান সীমান্তে উত্তেজনা পরিস্থিতি হওয়ার সময় নিয়ম হয়েছিল, ভারতে দরপত্র দিতে হলে চিনের সংস্থাগুলিকে ভারত সরকারের নির্দিষ্ট কমিটির কাছে নিজেদের তথ্য নিবন্ধন করতে হবে। তার পরে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত ছাড়পত্র নিতে হবে। যার ফলে প্রতিযোগিতায় অনেকটাই বাধা পাচ্ছিল চিন। কোনও সরকারি দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়তে হত।
ফলে ৭০০ থেকে ৭৫০ বিলিয়ন ডলারের চুক্তি এক প্রকার হাতছাড়া থাকত চিনের। এবার দরপত্রের ক্ষেত্রে সেই নিবন্ধন প্রক্রিয়া তুলে দেওয়ার পরিকল্পনা করছে অর্থমন্ত্রক। তবে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি অর্থমন্ত্রক। জানা যাচ্ছে বিধিনিষেধের ধাক্কায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো সংক্রান্ত কাজকর্ম রূপায়ণে দেরি হচ্ছে সেই কারণেই এই শিথিলতা।









