গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International যশোর-খুলনাকে যুক্ত, শমীকের মন্তব্যের নিন্দা জামাতের

    যশোর-খুলনাকে যুক্ত, শমীকের মন্তব্যের নিন্দা জামাতের

    0
    19
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    যশোর, খুলনা নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্যের তীব্র নিন্দা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিজেপি নেতার বক্তব্যকে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক ইঙ্গিত বলে মন্তব্য করেছেন দেশের উগ্র ইসলামপন্থী দলটি।
    রবিবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামী বাংলাদেশ বলেছে, পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশের খুলনা ও যশোর অঞ্চলকে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করার যে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন তা গভীর উদ্বেগজনক।
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে দলের এই বক্তব্যের কথা জানিয়েছেন। গত মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল সরকারকে সরাসরি নিশানা করে শমীক বলেছিলেন, যশোর-খুলনা ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া উচিত।