
সোমবার মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন সোমবার হলদিয়ায় এসডিও অফিসে নন্দীগ্রামের জন্য মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী।
তাঁর মনোনয়ন পেশের সময় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, উত্তরপ্রদেশের মন্ত্রী জেপিএস রাঠোর উপস্থিত থাকবেন। শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্য সভাপতি তাঁকে গুরু দায়িত্ব দিয়েছেন। নন্দীগ্রামে মার্জিন বাড়ানোর পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। তিনি সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। শুভেন্দু অধিকারী বলেছেন সোমবারই হলফনামা প্রকাশ্যে আসবে। ১০৪ বার কোর্টে যাওয়া, ১১ মাস সাসপেন্ডের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ৩২টা ফৌজদারি মামলা দায়ের করেছে রাজ্যের পুলিশ-প্রশাসন। তাঁর দাবি এই মামলাগুলো ২০২১-র পরে হয়েছে।
শুভেন্দু অধিকারীর দাবি বিরোধীদের কন্ঠ রোধ করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এমনটা করা হয়েছে।









