গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Nadia ২ টি বাসের সংঘর্ষ শিশু সহ মৃত ৩

    ২ টি বাসের সংঘর্ষ শিশু সহ মৃত ৩

    0
    354
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দুটি যাত্রিবাসী বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে শিশু সহ তিন যাত্রীর। জখম হয়েছেন ১০ জন।
    বুধবার বিকেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে নদিয়ার ধুবুলিয়ার ১২ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে বহরমপুরগামী একটি যাত্রিবাহী বাসকে পিছন থেকে ধাক্কা দেয় কৃষ্ণনগরগামী একটি যাত্রিবাহী বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগায়।
    আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বছর ৫০-র ঝড়ু শেখ, ২৫ বছর বয়সী রোজিনা খাতুন এবং রফিদ শেখ নামে ৬ বছরের শিশুর।