
সামনেই তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এই আবহে এআইডিএমকে থেকে ডিএমকে তে যোগ দিলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম। ফলে ভোটের মুখে শক্তি আরও বাড়ল ইন্ডিয়া জোটের। ধাক্কা খেল এনডিএ জোট।
এডাপ্পাদি কে পলানিস্বামীর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বের পর পন্নিরসেলভম ২০২২ সালে এআইএডিএমকে থেকে বহিষ্কৃত হন। তারপর তিনি নতুন কোনো রাজনৈতিক দল গঠনের সম্ভাবনাও প্রত্যাখ্যান করেছেন। পন্নিরসেলভম বলেন, যখন বিপ্লবী নেতা এমজি রামচন্দ্রন এই দল গঠন করেছিলেন এবং নিয়ম-কানুন লিখিতভাবে স্থির করেছিলেন, তখন কে আপনি সেটি পরিবর্তন করতে?
তিনি এআইএডিএমকে পতাকা ব্যবহার না করতে এবং পার্টির ধোতি পরতে না দেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমি বিধায়ক, মুখ্যমন্ত্রী, সমন্বয়ক-কোন ভুল করেছি আমি? ২০২৬ সালের নির্বাচনে তামিলনাড়ুর ২৩৪টি আসনের লড়াইতে স্টালিন নেতৃত্বাধীন ডিএমকে জোট ‘ড্রাভিডিয়ান মডেল ২.০’ প্রোপাগান্ডায় প্রচার চালাবে। ইতিমধ্যেই বিরোধী জোট বিজেপি-এআইএডিএমকে জোট পুনর্গঠন চেষ্টা করছে। এছাড়াও রয়েছে থালাপতি বিজয়ের নতুন দল টিভিকে।









