গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Medinipur নন্দীগ্রামে শুভেন্দুকে বিক্ষোভ, দিনহাটায় সুকান্তকে কালো পতাকা

    নন্দীগ্রামে শুভেন্দুকে বিক্ষোভ, দিনহাটায় সুকান্তকে কালো পতাকা

    0
    61
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নিজের কেন্দ্র নন্দীগ্রামে বিক্ষোভের মুখে পড়েছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে বিজেপি কর্মী রাকিবুলের বাড়িতে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর কনভয় দেখে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূলের লোকজন।

    পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা। গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দু অধিকারী। সরাসরি বলেন এসব করে লাভ হবে না। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে নন্দীগ্রামের দীনবন্ধুপুর এলাকা। এদিকে বিজেপি প্রার্থীর হয়ে ভোটের প্রচারে দিনহাটায় সুকান্ত মজুমদারকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

    পাল্টা খোঁচা দিয়ে সুকান্ত মজুমদার বলেছেন কালো পতাকা দেখিয়ে লাভ নেই, যা দুর্নীতি করেছে তাতে তৃণমূলের এমনিই মুখ কালো।