
বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু শিখিয়েছিলেন গাছেও প্রাণ রয়েছে। কিন্তু তারপরেও বিশ্বজুড়ে অবলীলায় চলছে বৃক্ষচ্ছেদন। এবার গাছের পরিচর্যায় চালু হয়েছে ট্রি অ্যাম্বুলেন্স পরিষেবা।
শুক্রবার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার ট্রি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেছেন। চালক সহ ৪ জনের একটি টিম গাছের পরিচর্যার কাজ করবেন। তামিলনাড়ুর পর কলকাতায় এই পরিষেবা শুরু হয়েছে। মূলত রাস্তার দু’ধারে এবং সরকারি জমিতে যে গাছগুলো অবহেলিত অবস্থায় রয়েছে তারজন্যই এই ব্যবস্থা।
অ্যাম্বুলেন্সে থাকছে জলের ব্যবস্থা, ডালপালা ছাঁটার জন্য থাকছেশ মেশিন, সুন্দর লুক দেওয়ার জন্য হেজ কাটিং মেশিন, ঝোপঝাড় সাফ করার জন্য বুশ কাটার মেশিন, জল দেওয়ার স্প্রে মেশিনও। পাশাপাশি জৈবিক সারের ব্যবস্থা থাকছে অ্যাম্বুলেন্স।









