গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National অনুপ্রবেশকারীদের বাঁচাতে কোর্টে তৃণমূল, তোপ মোদীর 

    অনুপ্রবেশকারীদের বাঁচাতে কোর্টে তৃণমূল, তোপ মোদীর 

    0
    44
    ছবি সৌজন্যে : এক্স
    অনুপ্রবেশকারীদের বাঁচাতে আদালতে দৌড়চ্ছে তৃণমূল কংগ্রেস! রাষ্ট্রপতির বক্তব্যের উপরে রাজ্যসভায় জবাবি ভাষণে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে কটাক্ষ করেছেন
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তিনি বলেছেন, তাঁর তৃণমূল কংগ্রেসের বন্ধুরা অনেক অভিযোগ করছেন। তাঁদের বলি, রাজ্যটার কী অবস্থা করেছেন। মহিলারা নির্যাতিতা। দুর্নীতির পর দুর্নীতি। আজ বিশ্বের উন্নত দেশগুলো অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দিচ্ছে। তৃণমূল তাঁদের বাঁচাতে আদালতে দৌড়চ্ছে।
    ভারতীয়দের রুজিরুটি কেড়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। তবে, প্রধানমন্ত্রী তাদের তাড়াবে। আদালতের উপর চাপ সৃষ্টি করছে তৃণমূল। বাংলায় অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা যুব প্রজন্মের চাকরি ছিনিয়ে নিচ্ছে, আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে। কিন্তু তাঁরা এসবের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে বিজেপিকে উপদেশ দিচ্ছে।