গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International চিনকে তেল বিক্রি, ইরানকে চাপে সহমত ট্রাম্প-নেতানিয়াহু

    চিনকে তেল বিক্রি, ইরানকে চাপে সহমত ট্রাম্প-নেতানিয়াহু

    0
    49
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    এবার ইরানের তেল রফতানিতে রাশ টানতে সর্বশক্তি প্রয়োগ করবে আমেরিকা! এমনই দাবি সংবাদমাধ্যমের-এর প্রতিবেদনে। যদিও সব দেশের জন্য নয়, চিনে তেল রফতানি কমানোর জন্য ইরানকে চাপ দেওয়া হবে।
    সেখানে আরও বলা হয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে বৈঠকে এই বিষয়ে সহমত পোষণ করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই বৈঠক সম্পর্কে অবগত দুই মার্কিন কর্তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম জানিয়েছে, আলোচনার কেন্দ্রবিন্দুই ছিল ইরানকে চিনে তেল রফতানি কমানোর উপর চাপ দেওয়ার বিষয়।
    ইরানের পারমাণিক প্রকল্প নিয়ে সুর চড়িয়ে রেখেছে আমেরিকা। তারা চায়, তেহরান তাদের সঙ্গে পরমাণু চুক্তিতে সই করুক। কিন্তু ইরানের বক্তব্য, তারা নিজেদের শর্তে চুক্তি সই করবে। মাথা নোয়াবে না আমেরিকার কাছে।