গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International আলোচনার আশায় পাকিস্তানে ট্রাম্পের দূত

    আলোচনার আশায় পাকিস্তানে ট্রাম্পের দূত

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে শান্তি আলোচনা করতে পাকিস্তানে গেছেন বলে জানা গেছে। পাকিস্তান আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাব দিয়েছে এবং স্টিভ উইটকফের ইসলামাবাদে আগমন এই যুদ্ধের কূটনৈতিক সমাপ্তির আশা জাগিয়েছে।

    এদিকে,৪৮ ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি থেকে মার্কিন প্রেসিডেন্ট নাটকীয়ভাবে সরে আসার পর এই ঘটনা ঘটেছে। হরমুজ প্রণালি পুনরায় খোলার জন্য ইরানিদের দেওয়া সময়সীমা যখন শেষ হয়ে আসছিল, তখন প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ দাবি করেন, তেহরান আর কোনো যুদ্ধ নয়, আর কোনো পারমাণবিক অস্ত্র নয় এবং শাসনব্যবস্থা পরিবর্তনে সম্মত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের সবচেয়ে সম্মানিত একজন নেতার সঙ্গে আলোচনা হওয়ার পর ইরানের জ্বালানি স্থাপনায় হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হবে। তবে তিনি ওই নেতার নাম প্রকাশ করেননি। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ইরানের কর্তারা এ দাবিকে ভুয়ো খবর বলে উড়িয়ে দেন।তারা বলেছেন, এটি আর্থিক বাজারকে প্রভাবিত করার জন্য ছড়ানো কাল্পনিক আলোচনা এবং আমেরিকার সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি।