গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ছবি বিক্রির প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা

    ছবি বিক্রির প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা

    0
    61
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দক্ষিণী তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জোর গুঞ্জন। ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেম অনেকদিন ধরেই,ওপেন সিক্রেট।

    শোনা যাচ্ছে, চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে পারেন এই জুটি। যদিও বিয়ের বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি কেউই।এরই মধ্যে সামনে এসেছে তাঁদের বিয়ে ঘিরে চমকপ্রদ এক তথ্য। তেলুগু গণমাধ্যম সূত্রে জানা গেছে, জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্ম নাকি তাঁদের বিয়ের বিশেষ মুহূর্তের এক্সক্লুসিভ ছবি ও ভিডিওর স্বত্ব কিনতে আগ্রহ দেখায়।পরিকল্পনা ছিল মোটা অঙ্কের বিনিময়ে সেই ফুটেজ নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণের।তবে সেই লোভনীয় প্রস্তাব নাকি সোজাসাপ্টা প্রত্যাখ্যান করেছেন বিজয় ও রাশমিকা।ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এই দুই তারকা। সম্পর্ক হোক কিংবা বিয়ের পরিকল্পনা,সবকিছু নিয়েই তাঁরা বরাবর নীরব। জানা গেছে, নিজেদের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি তাঁরা শুধুই পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে ভাগ করে নিতে চান। বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠানকে বাণিজ্যিক রূপ দিতে রাজি নন তাঁরা।শোনা যাচ্ছে, অতীতে দক্ষিণী তারকা দম্পতি নয়নতারা ও ভিগনেশ শিবান-এর বিয়ের ছবি ও ভিডিও ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছিল।

    সেই অভিজ্ঞতা থেকেই সতর্ক হয়েছেন বিজয়-রাশমিকা। উল্লেখ্য, অক্টোবরেই নাকি তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে বলে গুঞ্জন রয়েছে।রাশমিকারের হাতে দেখা গেছে হীরার আংটিও। যদিও বিষয়টি নিয়ে সরাসরি কিছু জানাননি কেউই।এখন দেখার বিষয়,২৬ ফেব্রুয়ারির সেই বহুল আলোচিত দিনটি আদৌ তাঁদের জীবনের নতুন সূচনা হয়ে ওঠে কি না।