
৪ বছর পর আর ভেসেলে নয়, মুড়িগঙ্গার ওপর সেতু পেরিয়েই গঙ্গাসাগরে পৌঁছতে পারবেন পুণ্যার্থীরা।
মঙ্গলবার নবান্নে মড়িগঙ্গায় সেতু তৈরির ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি সেতুটির নাম রেখেছেন গঙ্গাসাগর মেলা সেতু। ইতিমধ্যে ডিপিআর তৈরি হয়েছে। খরচ হবে দেড় হাজার কোটি টাকা। যার পুরোটাই বহন করবে রাজ্য। ৪ বছরের মধ্যে কাজ শেষও হয়ে যাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে ভেসেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না পুণ্যার্থীদের। খুব সহযেই কুপিল মুনির আশ্রমে পৌঁছনো যাবে। একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সহায়তা না মেলারও অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধায়। ২০২৫-র জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ ফেব্রুয়ারি হতে চলেছে গঙ্গাসাগর মেলা।
৫ জানুয়ারি গঙ্গাসাগরের পুণ্যার্থীদের সঙ্গে দেখা করতে বাবুঘাটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ৬ থেকে ৭ জানুয়ারি গঙ্গাসাগর পরিদর্শনে যাবেন।







