গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata পশ্চিমবঙ্গ কেন্দ্রের সাহায্যের জন্য বসে থাকে না: মুখ্যমন্ত্রী

    পশ্চিমবঙ্গ কেন্দ্রের সাহায্যের জন্য বসে থাকে না: মুখ্যমন্ত্রী

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজ্য সরকার কেন্দ্রের সাহায্যের জন্য বসে থাকে না। নিজের উদ্যোগে পুননির্মাণের কাজ শুরু করেছে। রবিবার উত্তরবঙ্গ যাওয়ার আগে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বিপর্যয়ের পরে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে বুধবারই কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তিন দিন পর রবিবার ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি। আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা এবং রিভিউ মিটিং রয়েছে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন উত্তরবঙ্গে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ি তৈরিতে ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন ইতিমধ্যেই রোহিণী এলাকায় পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে।

    মিরিকে যে সেতু ভেঙে পড়েছে তা আর ৭-৮ দিনের মধ্যে হয়ে যাবে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ করেছেন তাঁদের পুরস্কৃত করা হবে। বিপর্যয়ে অনেক নথিপত্র নষ্ট হয়েছে, সেগুলো নতুন করে দেওয়ার জন্য পাড়ার সমাধানে ব্যবস্থা করা হবে।