গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National থালাপতি বিজয়ের বাড়িতে অনুপ্রবেশ, গ্রেফতার যুবক

    থালাপতি বিজয়ের বাড়িতে অনুপ্রবেশ, গ্রেফতার যুবক

    0
    59
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ফের তামিল সুপারস্টার তথা টিভিকে সুপ্রিমো থালাপতি বিজয়ের বাসভবনে হামলার ছক। শুক্রবার সকালে নীলঙ্করাইয়ের ইস্ট কোস্ট রোডে অবস্থিত বাড়িতে লুকিয়ে ঢুকে পড়েছে বছর ২৪-এর যুবক।
    যদিও সেই সময় বিজয় বাসভবনে ছিলেন কিনা, সেই বিষয়ে এখনও স্পষ্ট জানা যায়নি। তবে নিরাপত্তারক্ষীরা দেখতে পেয়েই তাঁকে আটক করেছেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিছুক্ষণ বাদে ঘটনাস্থলে বন্ধ স্কোয়াডের আধিকারিকরা এসে তল্লাশি অভিযান চালায়, তবে কোনও সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃত যুবক মানসিক বিকারগ্রস্থ নাম অরুন, সে মধুরস্তাকাম এলাকার বাসিন্দা।
    নিজেকে বিজয়ের ভক্ত বলে দাবি করেছেন। যদিও ঘটনার সময় বাসভবনে বিজয় ছিলেন না বলেই খবর। ইতিমধ্যে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও তাঁর থেকে কোনও সন্দেহজনক জিনিসপত্র উদ্ধার হয়নি বলেই খবর।