গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Bankura আইএস-আল কায়দা যোগ! বাঁকুড়ায় গ্রেফতার যুবক

    আইএস-আল কায়দা যোগ! বাঁকুড়ায় গ্রেফতার যুবক

    0
    172
    ছবি সৌজন্যে : নিজস্ব

    আইএস, আল কায়দা জঙ্গি সংগঠনের যুক্ত সন্দেহে বাঁকুড়ার এক যুবককে গ্রেফতার করেছে  অন্ধ্রপ্রদেশের পুলিশ। তাঁকে ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছে।

    জানা গিয়েছে বাঁকুড়ার খাতড়া থানার খড়বন এলাকা থেকে জঙ্গি সন্দেহে মির আসিফ আলি নামে এক যুবককে গ্রেফতার করে  অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি বিশেষ দল। রাজ্য পুলিশের এসটিএফের সহায়তায় আসিফের বাড়িতে তল্লাশি চালায়  অন্ধ্রপ্রদেশর পুলিশ। তেলেঙ্গানায় জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩ যুবকের মোবাইল, সোশ্যাল মিডিয়া ঘেঁটে আসিফের নাম জানতে পারে অন্ধ্রপ্রদেশের পুলিশ। সোশ্যাল মিডিয়ায় বাইফেল হাতে ছবিও মেলে। জানা যায় মির আসিফ আলির সঙ্গে আইএস, আল কায়দা জঙ্গি সংগঠনের যোগ রয়েছে।

    মির আসিফ বাংলায় মডিউল তৈরির কাজে যুক্ত ছিল বলে অভিযোগ। মির আসিফকে ট্রানজিট রিমান্ডে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে দেশবিরোধী একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।