গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk আর জি কর প্রতিবাদের জেরে আর্থিক সংকটে আলোকশিল্পীরা  

    আর জি কর প্রতিবাদের জেরে আর্থিক সংকটে আলোকশিল্পীরা  

    0
    309

    আর জি কর কাণ্ডের আবহে বহু পুজো কমিটি অর্ডার বাতিল করে দেওয়ায় মাথায় হাত চন্দননগরের আলোকশিল্পীদের। জানা গেছে, আর জি কর ঘটনার প্রতিবাদে বহু পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। কোথাও আবার আলোকসজ্জার কাজ বাতিল বা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পুজো কমিটি গুলির বক্তব্য তারা এই শোকের পরিবেশে আড়ম্বরহীন ভাবে পুজো উদযাপন করতে চায়। তবে এই প্রতিবাদের আবহে আলোকশিল্পীদের পেটে টান পড়েছে।  আলোকশিল্পীরা জানিয়েছেন, সারা বছর তারা পুজোর মরশুমের এই তিনটি মাসের জন্য অপেক্ষা করে থাকেন। কারন এই উত্সবের সময তারা যা রোজগার করে সেই টাকা দিয়ে সারা বছর তাদের সংসার চালাতে হয। তবে একের পর এক কাজ বাতিলের কারনে কপালে চিন্তার ভাঁজ পড়েছে চন্দননগর সহ রাজ্যের বাকি আলোকশিল্পীদের। তাদের অনুরোধ প্রতিবাদ জানাতে গিয়ে আলোকশিল্পীদের যেন দুর্ভোগের মুখে না পড়তে হয়।