গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk গাঙ্গুলিবাগানে দলীয় কর্মীদের মার, সিপিএমের বিক্ষোভে সৃজন  

    গাঙ্গুলিবাগানে দলীয় কর্মীদের মার, সিপিএমের বিক্ষোভে সৃজন  

    0
    248
    GANGULY BAGAN A DOLIYO KORMIDER MAAR CPM ER BIKKOVE SRIJAN
    GANGULY BAGAN A DOLIYO KORMIDER MAAR CPM ER BIKKOVE SRIJAN
    তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীদের মারধরের অভিযোগে ভোটের আগে সিপিএম কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত গাঙ্গুলিবাগান।
    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সৃজন ভট্টাচাৰ্য। স্থানীয় থানার বিরুদ্ধে তৃণমূলের দুষ্কৃতীদের শেল্টার দেওয়ার অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী। সিপিএমের অভিযোগ গাঙ্গুলিবাগানের রবীন্দ্রপল্লি, রাযপুরে তাঁদের তিনকর্মীকে মারধর করেছে তৃণমূল। গাঙ্গুলিবাগানে সিপিএমের পোলিং এজেন্টের স্বামীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশকে অভিযোগ করেও লাভ হয়নি। সৃজন ভট্টাচার্যর অভিযোগ পরাজয় নিশ্চিত জেনে বাম কর্মী সমর্থকদের মনোবল ভাঙলে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল। স্থানীয় থানা দুষ্কৃতীদের ধরার বদলে তাদেরকেই মদত দিচ্ছে।