
দিল্লিতে আইইডি বিস্ফোরণের ছক কষছিল ২ আইসিস জঙ্গি। শুক্রবার সকালে কুখ্যাত জঙ্গি সংগঠনের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সন্দেহভাজনদের মধ্যে একজনকে দক্ষিণ দিল্লি থেকে এবং অন্যজনকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তারা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছি। ধৃতদের নাম আদনান সে ভোপালের বাসিন্দা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে ভারতে এসে কাজ করছিল ওই দু’জন। দিল্লিতেই ফিদাঁয়ে হামলার ছক ছিল তাদের। তাদের পরিকল্পনা বেশ অনেকদূর এগিয়ে গিয়েছে বলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই দুজন আত্মঘাতী মিশনের জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন এবং নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের সঙ্গে যুক্ত হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিল।









