
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বিজেপির। প্রেস বিবৃতি দিয়ে এমনই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
প্রেস বিবৃতিতে লেখা রয়েছে আর জি কর হাসপাতালে নৃশংসভাবে তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনার সঠিক বিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছেন। পাশাপাশি রাজ্যের সমস্ত হাসপাতালে দুর্নীতি ও স্বাস্থ্য ভবনে দুর্নীতির আঁতুরঘর ভেঙে দিতে জুনিয়র ডাক্তাররা মমতা বন্দ্যোপাধ্যায়-র সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে। এই আন্দোলনে বেশি করে বিজেপি কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে আবেদন জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
একইভাবে ডাক্তারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করা হয়নি বলেও বলেছেন রাজ্য সভাপতি। পাশাপাশি ডাক্তারদের আন্দোলনে সামিল হতে সাধারণ মানুষকেও আবেদন জানিয়েছেন সুকান্ত মজুমদার।
ছবি সৌজন্যে : নিজস্ব









