গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology বছরের সবচেয়ে বড় সুপারমুন

    বছরের সবচেয়ে বড় সুপারমুন

    0
    152
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এ সপ্তাহে রাতের আকাশে দেখা যাচ্ছে এ বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ বা সুপারমুন। ২০২৫ সালে তিনটি পরপর সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি দেখা যাচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার বা ব্রিটিশ উৎসব বনফায়ার নাইটের দিন।

    একদিকে আকাশে বড় ও উজ্জ্বল সুপারমুন ঝলমল করেছে ও অন্যদিকে ইউরোপবাসী উদযাপন করেছে বনফায়ার নাইট। ফলে রাতটি আলো আর রঙের দারুণ মেলবন্ধন হয়েছে। সবাই জানেন,চাঁদ যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই সময় পূর্ণিমা হয়।আর ওইসময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায়। ফলে এ সপ্তাহের রাতগুলো হবে একটু বেশি আলো ঝলমলে ও মোহনীয়।এ প্রাকৃতিক দৃশ্যটি দেখতে চাইলে আবহাওয়ার পূর্বাভাসের ওপর নজর রাখতে হয় পৃথিবীবাসীকে। কারণ, কোথায় আকাশ সবচেয়ে পরিষ্কার থাকবে তা জানা গেলেই চাঁদ দেখার জন্য সেরা জায়গা বেছে নিতে সুবিধা হয়।এখন প্রশ্ন হলো,এই চাঁদকে কেন সুপারমুন বলা হয়? উত্তর হল,চাঁদ পৃথিবীকে একদম বৃত্তাকার পথে আবর্তন করে না। চাঁদের কক্ষপথ কিছুটা ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার। ফলে চাঁদ সবসময় পৃথিবী থেকে সমান দূরত্বে থাকে না, কখনো একটু কাছে আসে, আবার কখনো একটু দূরে চলে যায়। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে তখন সেই অবস্থাকে বলে,পেরিজি। এ সময় পৃথিবী থেকে প্রায় দু’ লাখ ২০ হাজার মাইল দূরে থাকে চাঁদ। আর পৃথিবী থেকে চাঁদের দূরে চলে যাওয়ার অবস্থাকে বলে ,অ্যাপোজি। এ সময় দূরত্ব হয় প্রায় দু’ লাখ ৫০হাজার মাইল।চাঁদ যদি পূর্ণিমার সময় পৃথিবীর সবচেয়ে কাছে থাকে বা পেরিজির ৯০ শতাংশ কাছাকাছি থাকে তাকে বলে,সুপারমুন। এ সময় আকাশে চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল দেখায়।

    ওদিকে,সুপারমুন শব্দটি প্রথমবারের মতো ১৯৭৯ সালে ব্যবহার করেন জ্যোতিষী রিচার্ড নোল। তিনি এমন এক পূর্ণিমাকে বোঝাতে এই নামটি দিয়েছিলেন, যা চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে তখন দেখা যায়। ফলে তা সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল হয়।