গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology মোবাইল নিষেধাজ্ঞা : শিক্ষার্থীদের মনোযোগ বাড়ছে

    মোবাইল নিষেধাজ্ঞা : শিক্ষার্থীদের মনোযোগ বাড়ছে

    0
    78
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    স্কুলে শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানো এবং শ্রেণিকক্ষের বিশৃঙ্খলা কমানোর লক্ষ্য নিয়ে ২০২৪ সালের এপ্রিলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল নিউজিল্যান্ড সরকার।এক বছর পর সেই সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।

    সরকার মনে করেছিল, ফোনমুক্ত পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করবে এবং প্রযুক্তির বিভ্রান্তি কমাবে। সে সময় প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন জানান, শেখার পরিবেশ আরও উন্নত করতেই এ উদ্যোগ। ব্রিটেন, ফ্রান্স, ইতালি, চীন,আমেরিকার কিছু রাজ্যসহ বিশ্বের আরও অনেক দেশও এমন নিষেধাজ্ঞা কার্যকর করেছে।তবে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, প্রত্যাশিত ফল সব ক্ষেত্রে মিলছে না।ব্রিটেনের সাম্প্রতিক এক গবেষণায় পাওয়া গেছে,কঠোর নিষেধাজ্ঞা আর তুলনামূলক শিথিল নীতির স্কুলগুলোর শিক্ষার্থীদের ফলাফল বা মানসিক স্বাস্থ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই।নিউজিল্যান্ডের ক্ষেত্রে গবেষকেরা ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীর মতামত সংগ্রহ করেছেন।

    তাদের কেউ কেউ বলেছে, নিষেধাজ্ঞা তাদের পড়ায় মনোযোগী থাকতে সাহায্য করেছে এবং সোশ্যাল মিডিয়ায় আসক্তি কমিয়েছে। একজন বলেছে, তা না হলে সারা দিন ফোনেই কেটে যেত, যা মানসিকভাবে ভালো নয়।