গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs বিজেপি করায় বধূকে খুনের অভিযোগ তৃণমূলপন্থী শ্বশুরবাড়ির বিরুদ্ধে

    বিজেপি করায় বধূকে খুনের অভিযোগ তৃণমূলপন্থী শ্বশুরবাড়ির বিরুদ্ধে

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিজেপি করার অপরাধে বধূকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থক শ্বশুরবাড়ির বিরুদ্ধে। যদিও শ্বশুরবাড়ির লোকজনদের দাবি ওই বধূ আত্মহত্যা করেছেন। উত্তর ২৪ পরগনার মিনাখাঁর ঘটনায় শোরগোল পড়েছে।

    অদিপ্তা-র সঙ্গে ২০২১ সালে বিয়ে হয় মিনাখাঁর হাড়োয়ার বাসিন্দা রাহুলের। অদিপ্তা দাসের পরিবারের অভিযোগ তাঁদের পরিবার বিজেপি করে বলে সুব্রত মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। বিয়ের পর থেকে অদিপ্তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হত। ঘটনার পর থেকে পলাতক বাড়ির সব সদস্য।

    যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি অদিপ্তা এবং রাহুল স্বইচ্ছায় বিয়ে করেছিলেন। ভোটের আগে বাজার গরম করতে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। এটি খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ।