গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology অ্যাপলের সিইও’র হচ্ছেন জন টার্নাস

    অ্যাপলের সিইও’র হচ্ছেন জন টার্নাস

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স

    অ্যাপলের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা এসেছে। দীর্ঘ দেড় দশক ধরে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে নেতৃত্ব দেওয়ার পর সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক।

    তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কোম্পানির দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী এবং হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস।২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে এই পরিবর্তন কার্যকর হবে বলে অ্যাপল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।টিম কুক একেবারে বিদায় নিচ্ছেন না বরং তিনি অ্যাপলের বোর্ড অব ডিরেক্টরসের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন। ২০২৬ সালের ১ নভেম্বর ৬৫ বছরে পা দেবেন কুক। ২০১১ সালে স্টিভ জবসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে অ্যাপল অভাবনীয় ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। এবার তিনি টার্নাসের সাথে মিলে এক মসৃণ রূপান্তর প্রক্রিয়ায় কাজ করবেন এবং বিশ্বজুড়ে নীতিনির্ধারকদের সাথে যোগাযোগের বিষয়টি দেখাশোনা করবেন।নতুন সিইও হিসেবে মনোনীত হওয়া ৫০ বছর বয়সী জন টার্নাস ২০০১ সালে অ্যাপলে যোগ দিয়েছিলেন। গত ২৫ বছরে তিনি কোম্পানির ভেতর নিজের মজবুত অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে অ্যাপলের ম্যাক কম্পিউটারের বিক্রি বৃদ্ধি এবং এর বাজার সম্প্রসারণে টার্নাসের ভূমিকা অনবদ্য।বিদায়ী সিইও টিম কুক টার্নাসকে একজন দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করে বলেছেন, অ্যাপলকে আগামীর পথে এগিয়ে নেওয়ার জন্য তার চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না।টার্নাসের কর্মজীবনের সবচেয়ে বড় সাফল্য ধরা হয় অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ বা এম-সিরিজ চিপে রূপান্তরের প্রক্রিয়াটিকে।তার নেতৃত্বে এই প্রযুক্তিগত পরিবর্তন ম্যাকবুক এবং আইপ্যাডের কার্যক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

    এই অর্জন টার্নাসকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং দূরদর্শী পণ্য নকশাকার হিসেবে অ্যাপলের ভেতরে ও বাইরে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। তাকে একজন শান্ত, নির্ভুল এবং সহযোগিতামূলক মানসিকতার নেতা হিসেবে বর্ণনা করেন তার সহকর্মীরা।