
বর্তমানে বিশ্বের মধ্যে সবথেকে অসুরক্ষিত রাজধানী দিল্লি। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
মনীশ সিসোদিয়াকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। দিল্লিতে গত এক-দেড় বছর ধরে অপরাধ বাড়ছে। ব্যবসায়ীরা তোলাবাজির ফোন পাচ্ছেন। খুন ও শ্লীলতাহানির ঘটনা বাড়ছে। বহু বছর পর দিল্লিতে গ্যাং ওয়ার দেখা যাচ্ছে। এখন মানুষ বলছে দিল্লি বিশ্বের সবচেয়ে অসুরক্ষিত রাজধানী।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন।তিনি অমিত শাহকে প্রশ্ন করতে চান, দিল্লিতে কী হচ্ছে। তিনি কি স্বীকার করবেন দিল্লির দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে। দিল্লির মানুষের নিরাপত্তার জন্য এখন কার কাছে যাওয়া উচিত। মহিলারা কি দিল্লিতে নিরাপদ বোধ করেন।বিজেপি বেটি-বাঁচাও-বেটি-পড়াও নামে একটি স্লোগান চালু করেছে ।
বেটি পড়াও-এর দায়িত্ব তাদের ছিল।দিল্লির আপ সরকার তা পালন করেছে। কিন্তু বেটি বাঁচাও-এর দায়িত্ব ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপর। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন।









