
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার রেইনটোলির কাছে বদ্রীনাথ জাতীয় সড়কে যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ১২ জন।
আহতদের মধ্যে ৫জনকে হেলিকপ্টারে করে ঋষিকেশের এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৭জনকে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে একটি টেম্পো ২৬ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দা নদীর খাদে পড়ে যায়। এরা সকলে দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও এসডিআরএফ টিম। তারা গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তাঁরা মৃত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যপাল গুরমিত সিং, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।









