গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment ভাগম ভাগ ২’ থেকে বাদ গোবিন্দ

    ভাগম ভাগ ২’ থেকে বাদ গোবিন্দ

    0
    44
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    দু’ দশক আগে মুক্তি পাওয়া অক্ষয় কুমার, গোবিন্দ ও পরেশ রাওয়াল অভিনীত জনপ্রিয় কমেডি ছবি ভাগম ভাগ আবার ফিরছে সিক্যুয়াল নিয়ে।

    তবে দ্বিতীয় কিস্তিতে থাকছে বড় চমক,অথবা বড় বদল। জানা গেছে, ভাগম ভাগ ২-এ দেখা যাবে না গোবিন্দকে। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন পরেশ রাওয়াল। তার কথায়, এবার দর্শক নতুন যুগলবন্দি দেখবে। গোবিন্দের জায়গায় আসছেন মনোজ বাজপেয়ী। তবে কেন গোবিন্দ নেই, সে বিষয়ে তিনি কিছু জানেন না। এই মন্তব্যের পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে বলিউড মহলে।উল্লেখ্য,গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়িয়েছেন গোবিন্দ। বিশেষ করে তার স্ত্রী সুনীতা আহুজার একাধিক প্রকাশ্য মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা। অভিনেতার ব্যক্তিগত আচরণ ও পারিবারিক সম্পর্ক নিয়ে ওঠা অভিযোগ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও গোবিন্দ নিজে বিভিন্ন সময়ে এসব অভিযোগের জবাব দিয়েছেন, তবু বিতর্ক থামেনি।এমন পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, এই ব্যক্তিগত বিতর্কই কি সিক্যুয়াল থেকে তার বাদ পড়ার নেপথ্য কারণ?

    যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা মেলেনি। অন্যদিকে, মনোজ বাজপেয়ীর সংযোজন ছবিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার, নতুন জুটিকে কতটা গ্রহণ করেন দর্শক।