
এজেন্সি দিয়ে অপমান করার ট্রেন্ড চলছে। আইপ্যাককাণ্ডের পর এজেন্সির তৎপরতা নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনেই ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন কিছু সংস্থা ইচ্ছাকৃতভাবে বদনাম করার চেষ্টা করছে। তার জেরে মানুষের সম্মানহানি হচ্ছে। এই বিষয়টির দিকে বিচারব্যবস্থা দৃষ্টি দিক। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশ্য করে তিনি বলেছেন মানুষ বিচাপতিদের কাস্টডিতে রয়েছেন। সংবিধানকে বাঁচানোর দায়িত্ব তাঁদেরই।
তিনি আরও বলেছেন দেশ, মানুষ, গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র বিচারব্যবস্থা। এটা তিনি বলছেন নিজের জন্য নয়, দেশের মানুষের সম্মানের প্রশ্নে।









